-আকতার জামিল
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ প্রিন্ট
কাজের ঘূর্ণিতে হারিয়ে যাবে মুখ
তবু চোখের ভেতর রয়ে যাবে এক আলো
অস্পষ্ট, অথচ চেনা।
সময়ের ভাঁজে জমে থাকা অদৃশ্য আদর
জোছনার মতো ঝরে পড়বে নীরবে,
আর তোমার অনুপস্থিতি ছুঁয়ে যাবে হৃদয়।
যেদিন অবকাশ মিলবে-
আমি দেখবো তোমায়,
না চোখে, না কথায়-
শুধু নিঃশ্বাসের ভেতর।
Posted ০৯:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]