শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে র্যাব ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) নরসিংদী সদর মডেল থানাধীন আলোকবালি ইউনিয়ন এবং রায়পুরা থানাধীন চরমধুয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পুরো কার্যক্রমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে নেতৃত্ব ও তদারকি করেন। এ সময় নরসিংদী মডেল থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ ও অপরাধী সম্পর্কে যেকোনো তথ্য জেলা পুলিশকে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Posted ১১:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]