শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ০৮ জুলাই ২০২৬ প্রিন্ট
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পল্লী চিকিৎসক আবুল কাশেম জুলহাস।
দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত আবুল কাশেম জুলহাস জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে আসছেন। সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়ায় জেলার পল্লী চিকিৎসকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম জুলহাস বলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। একই সঙ্গে নরসিংদী জেলার সকল পল্লী চিকিৎসককে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
এদিকে, আবুল কাশেম জুলহাস সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Posted ০৭:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]