মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ০৮ জুলাই ২০২৬ প্রিন্ট
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা যথাক্রমে সকাল ৭:৩০, ৯:৩০ এবং ১১:০০ টায় অনুষ্ঠিত হয়। সভাসমূহের সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। উক্ত মাস্টার প্যারেড, কল্যাণ সভায় রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশের কল্যাণ ও শৃঙ্খলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পাশাপাশি তিনি রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের আবেদন ও অনুরোধ শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
গত ৭ ই জুলাই অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে তাদের প্রত্যাশিত পরিসেবা অবিলম্বে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ও থানা এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশেষে উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ টি এম মাইনুল ইসলাম সহ অনেকে। তথ্য প্রেরক, মোছা: সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া, পুলিশ সুপারের কার্যালয়,রাজশাহী।
Posted ০২:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]