বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কান্দাপাড়া রক্ষায় জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন, স্বস্তির নিশ্বাস এলাকাবাসীর

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   প্রিন্ট  

নবীনগরে কান্দাপাড়া রক্ষায় জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন, স্বস্তির নিশ্বাস এলাকাবাসীর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের কান্দাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলমান নদীভাঙন স্থানীয় মানুষের জীবন-জীবিকা, বসতভিটা ও কৃষিজমির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছিল ফসলি জমি, বাড়িঘর এবং মানুষের বহু বছরের স্মৃতিবিজড়িত বসতি। এমন পরিস্থিতিতে বালুভর্তি জিও-ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা এমদাদুল হক নবী বলেন, শ্রীঘর গ্রামের কৃতী সন্তান ড. মোহাম্মদ শাহাবুদ্দিনের একান্ত প্রচেষ্টা, নিরলস যোগাযোগ ও আন্তরিক উদ্যোগের পাশাপাশি এলাকার মানুষের প্রতি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানের দৃঢ় অঙ্গীকার ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ফলেই অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শ্রীঘর কান্দাপাড়াবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি আশা প্রকাশ করেন, জিও ব্যাগ ফেলার এই উদ্যোগ নদীভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, প্রকৌশলী, বাস্তবায়নকারী সংস্থা এবং এই কাজে সম্পৃক্ত সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জিও-ব্যাগ ফেলা বর্তমান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ হলেও এটি স্থায়ী সমাধান নয়। শ্রীঘরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বড়িকান্দি লঞ্চঘাট থেকে মানিকনগর বাজার পর্যন্ত একটি টেকসই ও স্থায়ী নদী রক্ষা বেড়িবাঁধ নির্মাণ। প্রতিবছর নদীভাঙনের কারণে অসংখ্য পরিবার, কৃষিজমি, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও জনপদ হুমকির মুখে পড়ে। তাই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং এই অঞ্চলের স্থায়ী সুরক্ষার স্বার্থে দ্রুত একটি পরিকল্পিত ও মানসম্মত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষের কল্যাণে নিবেদিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং এই জনপদকে নদীভাঙনের অভিশাপ থেকে স্থায়ী মুক্তি দিতে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন।
জিও-ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিন মিয়া, বড়িকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, বিএনপি নেতা এমদাদুল হক নবী, বিএনপি নেতা আবু কাউসার, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ রাতুল আহমেদ, প্রকৌশলী অজয়, প্রকৌশলী ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে কান্দাপাড়াকে নদীভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা এবং এলাকার মানুষের নিরাপদ ভবিষ্যৎ কামনায় সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর প্রত্যাশা, জিও-ব্যাগ ফেলার এই উদ্যোগ যেন একটি স্থায়ী নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের সূচনা হয়ে থাকে এবং কান্দাপাড়ার মানুষ আর কখনো নদীভাঙনের আতঙ্কে দিন না কাটায়।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]