বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আরএমপির ৩৪ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

বুধবার, ০১ জুলাই ২০২৬   প্রিন্ট  

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আরএমপির ৩৪ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি  মন্ত্রী  মিজানুর রহমান মিনু

১ লা জুলাই ২০২৬ ইং তারিখ রোজ বুধবার এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালিত হল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানটি আর এমপির অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী ও রাজশাহীর জননন্দিত নেতা মিজানুর রহমান মিনু। মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বক্তব্য প্রদানকালে বলেন, “দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তুলতে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।”

তথ্য মতে জানা যায় পহেলা জুলাই ২০২৬ ইং তারিখে বেলা সাড়ে ১১টায় আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু আরো বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আরএমপি’র দায়িত্ব ও প্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। নি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, মহানগর ভালো মানুষের জন্য আরও বাসযোগ্য হয়ে উঠবে।

ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পুলিশের সব সদস্যকে অভিনন্দন জানান। পরে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পি কে এম মাসুদুল আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন,বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক, প্রিন্ট পত্রিকা ও অনলাইন সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]