মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   প্রিন্ট  

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

আগামী ০২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম এবং সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য সবার প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, পরীক্ষা কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনো ধরণের মাইক বা শব্দ বর্ধক যন্ত্রের ব্যবহার এবং কেন্দ্রের আশপাশের এলাকায় বাণিজ্যিক ফটোকপিয়ার মেশিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের বাইরেও পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম, মিছিল, সভা-সমাবেশ এবং লাঠিসহ যেকোনো ধরণের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

আগামী ০২ জুলাই থেকে শুরু হওয়া এই নির্দেশনা পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]