মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   প্রিন্ট  

রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের ‘ক্যাডেট এএসআই (নিরস্ত্র)’ পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে রাজশাহী জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে ৩য় তথা সমাপনী দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরেট পরিবেশে এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test – PET) অনুষ্ঠিত হয়।
পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী,২৯ জুন ২০২৬ খ্রি. (সোমবার) ৩য় দিনে, পূর্ববর্তী ধাপগুলোতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা গ্রহণ করা হয়।
ইভেন্টগুলোর মধ্যে ছিল পুরুষ ও নারী প্রার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে:পুশ আপ (Push-up), সিট আপ (Sit-up) টায়ার ড্রাগিং (Dragging) * রোপ ক্লাইম্বিং (Rope Climbing – রশি বেয়ে উপরে ওঠা) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ নিয়োগ বোর্ড অত্যন্ত নিখুঁত, নিরপেক্ষ ও সততার সাথে প্রতিটি প্রার্থীর শারীরিক সক্ষমতা ও টাইমিং রেকর্ড করেন। তথ্য সুত্রে জানা যায়, এই ইভেন্টগুলো সম্পন্ন হওয়ার মাধ্যমে তিন দিনব্যাপী প্রাথমিক শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (PET) সফল সমাপ্তি ঘটল।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ তদবিরের মাধ্যমে পুলিশে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। সংক্রামক ব্যাধি ও মাদকাসক্ত ব্যক্তি এই নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হয়েছেন।

সমাপনী দিনের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে রাজশাহী জেলা পুলিশ সুপার মহোদয় তিন দিনব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য নিয়োগ বোর্ডের সকল সদস্য, জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এসময় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]