আল মাসুদ লিটন, জামালপুর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ প্রিন্ট
জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭’শ ৫৬ টাকা ১১ পয়সা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫’শ ৫২ টাকা। ফলে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ২ কোটি ১ লাখ ৫১ হাজার ২০৪ টাকা ১১ পয়সা।
২৯ জুন দুপুরে পৌরসভা হলরুমে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌরসভার প্রশাসক (উপসচিব) মৌসুমী খানম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ জুন পৌর ভবনের ৩য় তলায় অবস্থিত সভাকক্ষে পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট বিষয়ক প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আজ প্রস্তাবিত বাজেট সবার সামনে উপস্থাপন করা হলো।
বাজেটে রাজস্ব (সাধারণ শাখা) খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা ০৮ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। রাজস্ব (পানি সরবরাহ শাখা) খাতে আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা ৩২ পয়সা এবং ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫’শ টাকা ধরা হয়েছে। উন্নয়ন সহায়তা তহবিল (ADP) খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৫১ লাখ ৭ হাজার ৫১০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ।
৬ কোটি ৫০ লাখ ৮১ হাজার টাকা। গুরুত্বপূর্ণ/টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৮ কোটি ৫৮ হাজার ৮৮২ টাকা ৫৫ পয়সা আয় এবং ৮ কোটি ১৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত) খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৪৪৪ টাকা ৮০ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৪৪৪ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা (আবর্তক) তহবিল খাতে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ১৫৬ টাকা ৮০ পয়সা আয় এবং ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। স্থানীয় সরকার কোভিড-১৯ (প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার) প্রকল্প (LGCRRP) খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা ৫৬ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা।
বাজেট নিয়ে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, ‘পৌরসভার রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা-২০২৫” অনুসরণ করে ও শহর সমন্বয় কমিটির সদস্যদের সাথে এবং পৌরসভার বিভাগীয় প্রধান ও শাখা প্রধানদের সাথে আলোচনা করে এবং ধারাবাহিক আয়-ব্যয়ের সাথে সংগতি রেখে ২০২৬-২০২৭অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত ব্যয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা প্রতিপালন করা হয়েছে। আমরা আশাবাদী প্রস্তাবিত বাজেট পৌরসভার সার্বিক উন্নয়ন তরান্বিত করবে।’
Posted ০১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]