মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ প্রিন্ট
৩০ শে জুন ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ীতে মাদক মুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি এর সভাপতিত্বে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা অনুষ্ঠিত হয় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান,গোদাগাড়ী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সার্কেল এসপি (গোদাগাড়ী) সহকারী পুলিশ সুপার মীর্জা মোঃ আব্দুস সালাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান অফিসার ইনচার্জ গোদাগাড়ী মডেল থানা, অধ্যাপক আব্দুল খালেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলাম, রাজশাহী জেলা, মোঃ আব্দুস সালাম সাওয়াল সভাপতি,উপজেলা বিএনপি গোদাগাড়ী শাখা, মোঃ আনোয়ারুল ইসলাম,সাবেক পৌর মেয়র গোদাগাড়ী পৌরসভা, ডঃ মোঃ ওবাইদুল্লাহ মেয়র পদপ্রার্থী গোদাগাড়ী পৌরসভা, মোঃ নোমায়ন আলী মাস্টার সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলাম গোদাগাড়ী উপজেলা, মোঃ মাহবুবুর রহমান বিপ্লব সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখা ও সাবেক কাউন্সিলর গোদাগাড়ী পৌরসভা, মোঃ গোলাম মোস্তফা সাবেক চেয়ারম্যান মোহনপুর ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী রাজশাহী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল অতিথি বৃন্দ ও সুধী বৃন্দ।
প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুল রশিদ মাদকের ভয়াবহতা ও বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন,”শুধু গোদাগাড়ী বা রাজশাহী নয় দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জনশক্তিতে পরিনত করতে হলে সারা বাংলাদেশকে মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”তিনি আরও বলেন, মাদকের সয়লাব সারা দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে যা মাদক পাচারের বিভিন্ন এলাকার ন্যায় গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও সেবনকারী বৃদ্ধি পাওয়ায় যুব সমাজ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত ও বেকারত্বে পরিণত হচ্ছে যা প্রতিরোধ ও প্রতিকার করা জরুরী ভিত্তিতে দরকার। তাই মাদকমুক্ত দেশ তথা রাজশাহীর গোদাগাড়ী উপজেলা গড়তে হলে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর লোকজন যেমন, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, কমিউনিটি পুলিশ সহ সবাইকে শক্তিশালী ও দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। পাশাপাশি সমাজের দায়িত্বশীল সচেতন মহল সহ সবাইকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার এইচডি গোদাগাড়ীকে মাদক মুক্ত থানা করতে পুলিশ প্রশাসনের প্রতি যথাযথ ভূমিকা রাখতে নির্দেশ প্রদান করেন এবং সমাজের সকল পর্যায়ের দায়িত্বশীলদের মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে আরো বলেন, কোন পুলিশ সদস্য যদি মাদক বা মাদক কারবারীদের সঙ্গে জড়িত থাকে এবং তা যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় পুলিশি আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও বিশেষ অতিথি বৃন্দ মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ও ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহীনিকে ভুমিকা রাখার আহবান জানান।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]