কুষ্টিয়া প্রতিনিধি
সোমবার, ২২ জুন ২০২৬ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে সোমবার বিকেলে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাও অপরিহার্য প্রতিপাদ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মোহনা খাতুন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন আহমেদ। মডারেটরের দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী। প্রতিযোগিতা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচলনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী। এ সময়ে উপজেলা দুর্নীতি কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার, সদস্য রবিউল ইসলাম, শিরিন সুলতানা, হাসানুর রহমান, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৬:২৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]