সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মারুফের আন্তর্জাতিক স্টার কিডস অ্যাওয়ার্ড ২০২৬ এ সাফল্য

সোমবার, ২২ জুন ২০২৬   প্রিন্ট  

কিশোরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মারুফের আন্তর্জাতিক স্টার কিডস অ্যাওয়ার্ড ২০২৬ এ সাফল্য

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছেত্রাখালী গ্রামের শিক্ষার্থী মো: মারুফ উজ্জামান আন্তর্জাতিক পর্যায়ের International Star Kids Award 2026 প্রতিযোগিতায় পাবলিক বক্তৃতা ও উপস্থাপনা (public speaking and presentation) বিভাগে “Rising Star” খেতাব অর্জন করে বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, হন্ডুরাসসহ বিশ্বের ২৩টিরও বেশি দেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এ-ই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করেন মারুফ উজ্জামান।

তিনি বর্তমানে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থী। তার এ-ই অর্জনে আনন্দিত ও গর্বিত পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী। এর আগে মারুফ উজ্জামান জাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ত্বের স্বাক্ষর রেখেছেন। ধারাবাহিক সাফল্যের মধ্যে দিয়ে তিনি নিজেকে দক্ষ বক্তা ও উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এ-ই বিষয়ে মুঠোফোনে মারুফ উজ্জামান এর তার অনুভূতি কি জিজ্ঞেস করলে তিনি বলেন “আমার এ-ই অর্জন সকলের। সরকারের কাছে আপনাদের মাধ্যমে দাবি করছি সর্বাত্মক সহযোগিতা পেলে আমি আরও ভালো কিছু উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি” এলাকার তথা কিশোরগঞ্জের শিক্ষক, পেশাজীবি, সুশীল সমাজের সরকারের কাছে দাবি তাকে সুন্দর পরিবেশ ও সার্বিক সহযোগিতা দিলে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য পরিচয় এনে দিবে। আন্তর্জাতিক এ-ই প্রতিযোগিতায় সফলতার মাধ্যমে তিনি কিশোরগঞ্জ তথা গোটা বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

Facebook Comments Box

Posted ০৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]