সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

সোমবার, ২২ জুন ২০২৬   প্রিন্ট  

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

বিশ্বকাপ ফুটবলের আনন্দ একসঙ্গে উদযাপন করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে বিশেষ ‘জার্সি ডে’ অনুষ্ঠিত হয়েছে । এ আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা আজ রবিবার (২১ জুন) সকাল ১১.১৫ মিনিটে নিজ নিজ প্রিয় দলের সমর্থনে জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। এই আয়োজনেকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিভাগে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ।

বিভাগ প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ফটোশুটে অংশ নেন। এসময় তারা নিজেদের পছন্দের দলের পক্ষে স্লোগান দেন এবং কেন তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে সে বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে যুক্তি উপস্থাপন করেন। চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসদান জুলকারনাইন বলেন, “আমি বিশ্বাস করি বিশ্বকাপকে ঘিরে সকলের অংশগ্রহণে আয়োজিত ‘জার্সি ডে’ আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন সমন্বয় করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন। তাঁরা বলেন “বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সংস্কৃতির একটি বড় অংশ। তাই শিক্ষার্থীদের এই আয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করেছি।”

Facebook Comments Box

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]