বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক হলেন খন্দকার আল আশরাফ মামুন

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক হলেন খন্দকার আল আশরাফ মামুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা খন্দকার আল আশরাফ মামুন। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে দলের ভেতরে ও বাইরে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

খন্দকার আল আশরাফ মামুনের এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী, দলের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, মামুনের সুযোগ্য নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খন্দকার আল আশরাফ মামুন দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

যুবদলের এই কেন্দ্রীয় নেতাকে অভিনন্দন জানিয়ে দলের বিভিন্ন ইউনিটের নেতারা বলেন, খন্দকার আল আশরাফ মামুনের মতো নিবেদিতপ্রাণ নেতা পদ পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

Posted ০৭:১১ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]