বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন মনোহরদীর কৃতী সন্তান এ্যাড. আজিজুল হক

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন মনোহরদীর কৃতী সন্তান এ্যাড. আজিজুল হক

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার  কৃতী সন্তান এ্যাড. আজিজুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন এ কমিটি অনুমোদনের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এ্যাড. আজিজুল হক সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের গুণে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদোন্নতিকে মনোহরদী তথা নরসিংদীবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

এ উপলক্ষে বড়চাপা ইউনিয়নসহ মনোহরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে এ্যাড. আজিজুল হক যুবসমাজকে আরও সুসংগঠিত করার পাশাপাশি দল ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Facebook Comments Box

Posted ০৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]