বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে আয়োজন করা হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। ‘মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ জুন) বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সময়ে তরুণদের একটি বড় অংশ মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে খেলাধুলাকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যেই এ আয়োজন। আয়োজকদের মতে, ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম, খেলার নিয়মাবলি এবং ভবিষ্যতে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু বলেন, “খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের সফল আয়োজন ও ব্যাপক প্রচার-প্রসারে সাংবাদিকদের সহযোগিতা আমাদের প্রত্যাশা।” তিনি জানান, প্রতিটি খেলায় অংশগ্রহণকারী দুই দলের জন্য মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার—এই বার্তাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি। তরুণদের মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন।” সংবাদ সম্মেলনে প্রাক্তন ফুটবলার আবদুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা মোফাজ্জল হোসেনসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা টুর্নামেন্টকে সফল করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে গাজীপুরবাসীকে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:০০ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]