আব্দুর রহমান মোল্লা
বুধবার, ১০ জুন ২০২৬ প্রিন্ট
কেরানীগঞ্জ উপজেলার ৯নং শুভঢ্যা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জনপ্রিয় সমাজসেবক ও জনদরদী নেতা মো: জাহাঙ্গীর। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
মো: জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরেই স্থানীয় মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাট, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বদা আপসহীন।
তিনি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের জানান, “আমি ১নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি যদি ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হই, তবে ইনশাআল্লাহ এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক সব কাজ আমি দ্রুত সম্পন্ন করব। ওয়ার্ডের প্রতিটি মানুষের বিপদে-আপদে আমি দিনরাত তাদের পাশে দাঁড়াব। আমার এই এলাকার মানুষের ভালোবাসা আর আস্থাই আমার চলার পথের মূল শক্তি।”
স্থানীয় ভোটাররা মনে করছেন, মো: জাহাঙ্গীর একজন সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে ওয়ার্ডের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। আগামী নির্বাচনে তার জয়লাভের জন্য এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ইতোমধ্যে এলাকার উন্নয়নের এক নতুন রূপরেখা তৈরির কাজ শুরু করেছেন, যা বাস্তবায়িত হলে শুভঢ্যা ইউনিয়ন একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত হবে।
Posted ০২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]