রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-উল-আযহা উপলক্ষে জবিতে ২২দিন  ছুটির ঘোষণা

বুধবার, ২১ মে ২০২৫   প্রিন্ট  

ঈদ-উল-আযহা উপলক্ষে জবিতে ২২দিন  ছুটির ঘোষণা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২২ দিনের  ছুটি ঘোষণা করছে। ছুটি শুরু হবে ২৫ মে (রবিবার) থেকে এবং আগামী ১৫ জুন (রবিবার) থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে  এই ছুটি সম্পর্কে জানা যায়।  উপাচার্যের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে সই করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার)  পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

এছাড়া  ৪ জুন (বুধবার) থেকে  ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।
শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছুটি থাকে। তাই ২৫ মে (রবিবারের)  আগে দুই দিন এবং ১২ জুন (বৃহস্পতিবারের পরে  দুই দিন  বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে মোট ২২ দিন ছুটিতে যাচ্ছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছুটিকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।

Facebook Comments Box

Posted ০৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]