রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তর সিটির দক্ষিণখানের সাবেক চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট  

ঢাকা উত্তর সিটির দক্ষিণখানের সাবেক চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার

ঢাকা উত্তর সিটির দক্ষিণখানের সাবেক চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তথ্য নিয়ে জানা যায়, গতকাল শাকিল(২১) দক্ষিণখানের সাবেক চেয়ারম্যানের এস এম তোফাজ্জল হোসেনের বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে শাকিল সাঁতার না জানায় পুকুরের গভীরে তলিয়ে যায়। পরবর্তী দিন শুক্রবার সকালে এলাকাবাসী তার মরদেহ ভেসে উঠতে দেখে।

এলাকাবাসী ওই ভেসে ওঠা মরদেহ উঠাতে কেউ সাহস না পেলে তথ্য পেয়ে দ:খান থানার পুলিশ এসে তরুন শাকিলের মরদেহ উদ্ধার করে। দক্ষিণ খানা থানার পুলিশ পরিদর্শক জানান, নিহতের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

শাকিল তার পরিবারের সঙ্গে দক্ষিণখান হাতিমবাগ কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন শ্যামল বাগে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। সন্তানের এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দ:খান থানায় মামলার কোনো তথ্য মেলেনি

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]