বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতার স্বর্নের চেইন চুরি নার্সারী মালিক সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

Default Image

বাগেরহাট পৌরসভার শহর রক্ষাবাধের পাশের অস্থায়ী মল্লিক নার্সারিতে গাছের চারা ক্রয় করতে এসে স্বর্নের চেইন খুইয়েছেন শাহনাজ বেগম নামের একজন নারী। অনেক খোজাখুজির পর স্বর্নেন চেইনটি না পেয়ে নিশ্চিত হন নার্সারির মালিক ও কর্মচারী কৌশলে ওই নারী ক্রেতার স্বর্নের চেইনটি চুরি করেছেন এবং বাগেরহাট জেলা শহরের স্বর্নকার পট্রির একটি স্বর্নের দোকানে চেইনটি বিক্রি করা হয়েছে। অনেক চেষ্টা করে শখের স্বর্নের চেইনটি উদ্ধার করতে না পেয়ে অবশেষে শাহনাজ বেগম বাদী হয়ে গত ২৫ অক্টোবর বাগেরহাট সদর মডেল থানা একটি মামলা করেছেন।

মামলায় আসামী করা হয়েছে মল্লিক নার্সারির কর্মচারী সোনিয়া আক্তার (৩০) নার্সারীর মালিক আল-আমিন মল্লিক (৩৮) কে। মামলার বাদী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গত ৩ জুলাই ২০২৩ তারিখ সকালে তিনি গাছের ছারা ক্রয়ের জন্য বাগেরহাট শহরের শহর রক্ষাবাদের শাওন ডেকোরেটরের পাশের মল্লিক নার্সারীতে আসেন। নার্সারিতে বিভিন্ন ফলের চারা দেখার সময়ে অসাবধানতার কারনে তার গলায় থাকা লকেট সহ ১০ আনা ওজনের একটি স্বর্নের চেইন খোয়া যায়। নার্সারি থেকে বের হয়ে ভ্যানে ওঠার পর গলায় হাত দিয়ে দেখেন চেইনটি নাই। তাৎক্ষনিক ভাবে ওই নার্সারিতে প্রবেশ করে চেইন খুঁজতে থাকেন এবং কর্মচারী সোনিয়াকে জিজ্ঞাসা করেন চেইন পেয়েছে কি না। তখন সোনিয়া অস্বীকার করে।

এ অবস্থায় কিছুদিন যাওয়ার পর শহানাজ বেগম জানতে পারেন নার্সারি মালিক আল-অমিন মল্লিক ও সোনিয়া চেইনটি পেয়ে লুকিয়ে রাখে। পরে শহরের স্বর্নকার পট্রিতে নিয়ে বিক্রি করে দেয়। এক পর্যায়ে নার্সারি মালিক ও সোনিয়াকে চেইন দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে তারা চেইনের পরিবর্তে নগদ ১০ হাজার টাকা দিতে চায়
অথচ লকেটসহ চেইনটির বাজার মুল্য ৯০ হাজার টাকা। চেইন উদ্ধারে ব্যর্থ হয়ে অবশেষে আল-আমিন ও সোনিয়াকে আসামী করে থানায় মামলা করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, স্বর্নের চেইন চুরির ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। যার তদন্তকাজ চলমান।

Facebook Comments Box

Posted ০৯:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]