রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ডেমরায় বিপুল পরিমাণ বোমা ও সরঞ্জামসহ দুই জন আটক

সোমবার, ২০ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

রাজধানী ডেমরায় বিপুল পরিমাণ বোমা ও সরঞ্জামসহ দুই জন আটক

ডেমরা বাঁশেরপুল এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৩। সোমবার ২০ নভেম্বর সন্ধ্যায় ডেমরা বাঁশেরপুল এলাকার ডিএনডি ক্যানেলের বাঁশেরপুল নুর মহল গার্মেন্টস গলি বুলু মিয়ার বাড়ির পশ্চিম পাশে একটি বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জামসহ সহ ঐ দুই ব্যাক্তি কে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার গাবতলা খাল গ্রামের সাত্তার শিকারী এর পুত্র জাকির শিকারী(৩৫) এবং অপর ব্যাক্তি হলেন ডেমরা থানার ডগাইর এলাকার জালাল উদ্দিন ভূঁইয়ার ছেলে ইসরাফিল ভূঁইয়া(৫০)।

স্থানীয়রা জানান,বাড়ির মালিক মৃত আব্দুর রশীদ সাবেক বিএনপির নেতা ছিলেন। তার পুত্র বাবু বর্তমানে বিএনপি নেতা। জানা গেছে হরতাল অবরোধ নাশকতার উদ্দেশ্যে তারা এসব ককটেল তৈরি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাঁশেরপুল এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তার দুইজনকেই ককটেল তৈরির সময় হাতেনাতে ধরে ফেলে র‍্যাব-৩ এর সদস্যরা। পরে বিপুল পরিমাণ ককটেলের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছেন র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম।

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]