রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে একটি জশনে জুলুস বের হয়। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৈরতলা পীর কামেল হযরত শেখ জালাল শাহ (রহঃ) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলার প্রধান উপদেষ্টা আল্লামা সুফী আহমদ শাহ মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় নেতা মাঈনউদ্দিন টিটু,

আহলে সুন্নাত ওলামা ফেডারশনের জেলা সংগঠক আল্লামা মুফতী কেফায়েত উল্লাহ মাহমুদী, জেলা আহব্বায়ক মেহেদী হাসান আনিস, আঞ্জুমানে মারফত ট্রাষ্টের জেলা সভাপতি আজিজুর রহমান বাচ্চু, সেক্রোটারী নিজাম উদ্দিন চিশতী, জেলা সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, মোস্তফা জামিল মোল্লা, আজাদুর রহমান, ডাঃ দেলোয়ার খান বেনু শাহ, এডভোকেট রাফি উদ্দিন, বকুল চিশতী, সালাউদ্দিন জামালীসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদে আজম। সৃষ্টির কল্যাণে আজকের এই দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর পৃথিবীতে আগমন করেছিলেন।

বক্তারা, সত্য ও মানবতার মহান রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সকলের প্রতি আহব্বান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলার শাখার নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]