মোগল হোসেন সম্রাট প্রতিবেদনঃ
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ প্রিন্ট
গতকাল ১৪ই এপ্রিল ২০২৩ রাজধানী সায়েদাবাদ মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে “ঢাকা ইলেকট্রিক্যাল ষ্টীল বোর্ড এন্ড বক্স প্রস্ততকারক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ”-এর উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র সংগঠন এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদির, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব মফিজুল ইসলাম নয়ন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠন এর প্রধান উপদেষ্টা ও দোয়া ও ইফতার মাহফিল ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব প্রফেসর এম.এ তাহের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার রুহুল আমিন সিআইপি,অত্র সমিতির পরিচালক জামাল সরদার, সাবেক পরিচালক আহমেদ কামরুল ইসলাম মেহতাব, বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সন্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব হারেছ মোহাম্মদ, জাগ্রত ব্যবসায়ী ও জনতার সম্মানিত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম রুপম, বাংলাদেশ তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা গণতান্ত্রিক পরিষদ এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহাদাত পারভেজ মিথুন, ইলেকট্রিক্যাল ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের সন্মানিত সভাপতি ইয়াছিন মিয়াজী ও ঢাকা ইলেকট্রিক্যাল ষ্টীল বোর্ড এন্ড বক্স প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলী,নেতৃবৃন্দ ও সদস্যগণ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং সমবেদ সকলের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]