বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ শ্রমিক আটক

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ শ্রমিক আটক

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ মোঃ মনিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি তামার তার সহ মনিরুলকে আটক করা হয়। আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করেন।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করা হয়। তার শরীরের সাথে লুকিয়ে রাখা ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য তিন হাজার পাঁচশত টাকা। কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত তারসহ মনিরুলকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল বছরের মে মাস থেকে এই পর্যন্ত ৫৩টি অভিযানে প্রায় ৫৮ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকার চোরাই মাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]