শরীফ আহমেদ প্রতিবেদন:
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
আজ সকাল ১১ টায় ৩১শে জানুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মুগদা থানাধীন মানিকনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭,৩১,৮০০/- (সাতাশ লক্ষ একত্রিশ হাজার আটশত) টাকা মূল্যের ৯,১০৬ (নয় হাজার একশত ছয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১।মোঃ তাজেল (৪৬) ও ২। মোঃ মুরাদ (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রয়ের নগদ- ৯৯,০০০/- (নিরানব্বই হাজার) টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মুগদা মায়াকানন এলাকার পরিত্যক্ত ১ টি বাড়ি থেকে ইয়াবা প্যাকেট করার সময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ইয়াবা ব্যবসায়ীদের ধরে ফেলে। পরে স্হানীয় মুগদা থানা Rab-10 বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Posted ০৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]