বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগ‌ঞ্জে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরু বিতরণ

শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

সিরাজগ‌ঞ্জে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরু বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। শ‌নিবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ গরু বিতরণ করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি ক‌মিশনার ভূমি এস এম রাকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন। পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ সদর উপজেলায় ২০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তাগন দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box

Posted ১১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]