সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

শনিবার, ১২ নভেম্বর ২০২২   প্রিন্ট  

বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু তালিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা উপজেলার মোহদিপুর এলাকার হায়াত আলীর ছেলে আরিফুল (১৮) ও জামাল আলীর ছেলে হৃদয় (১৯)নামের আরও দুই যুবক। আজ ( শনিবার ) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তালিবকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার মিরগঞ্জ কলাবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

নিহত তালিবের আত্মীয় নাসির জানান, এদিন ভোটার তালিকাভুক্তির কাজে তারা তিনজন মিলে মোটরসাইকেল ( বাজাজ সিটি) নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলো। কাজ শেষে তারা বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলো তালিব। পথিমধ্যে মনিগ্রাম ইউপির আটঘরি মোড় থেকে সামান‍্য পশ্চিমে (বাঘা- চারঘাট সড়ক) অতিক্রম করার সময় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই ছিটকে পড়ে যায়। পরে স্থানিয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব‍্যরত চিকিৎসক ডাঃ রাকিব তালিবকে মৃত ঘোষণা করেন এবং আরিফুল ও হৃদয় কে রামেক হাসপাতালে রেফার্ড করেন।
বাঘা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব‍্যরত চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানান, আহত অবস্থায় তাদের তিনজনকে নিয়ে আসলে পরীক্ষার মাধ‍্যমে তালিবকে মৃত ঘোষনা করা হয়। অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের মধ‍্যে হৃদয়ের অবস্থা আশংকাজনক।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘনায় মৃত‍্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। কারও কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে

Facebook Comments Box

Posted ১০:৩০ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]