রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট  

বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

“ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত দেশের জনগণ” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।১২ডিসেম্বর রবিবার শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি কার্যক্রম শুরু হয়।কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।তিনি বলেন,২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ভিশন-২০২১ ঘোষণা করেন। তখন থেকেই ডিজিটাল বাংলাদেশ দিনবদলের যাত্রা শুরু। সেই যাত্রা শেষ হচ্ছে আজ। এখন ভিশন ২০৪১ ঘোষণা করেছে সরকার। তিনি বলেন, সামনের দিনে এই অর্জন ধরে রেখে ডিজিটাল বাংলাদেশকে ঘিরে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশে বিজয়ের মাসেই চালু হচ্ছে ফাইভ-জি প্রযুক্তি। যা তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।

শেরপুরের জেলা প্রশাসক মো.মোমিনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শেরপুরের প্রোগ্রামার মোঃ তারেকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.একেএম আনওয়ারুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোহাম্মদ হান্নান মিয়া,জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু,শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল ও হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমূখ।

Facebook Comments Box

Posted ০৭:২৯ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]