রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রবিবার, ০৭ নভেম্বর ২০২১   প্রিন্ট  

Default Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে গত শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও বারবাড়ীয়া পর্যটনশিল্প সমবায় সমিতি লিঃ সংগঠক মোখলেছুর রহমান।

উপজেলা ইসলামিক ফাউন্ডশনের ফিল্ড সুপারভাইজার এমদাদুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মীর মোঃ কাশেম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ফকির এ মতিন, জয়িতা শেখ নাজমা, মাইজবাড়ী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, মুখী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]