টি এম এ হাসান, সিরাজগঞ্জ :
সোমবার, ২৫ অক্টোবর ২০২১ প্রিন্ট
সিরাজগঞ্জে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ায় ট্রাক চাপায় শামীম আক্তার (৩২) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) রাতে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আক্তার পাবনা জেলার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাটিকুরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) আব্দুল্লাহেল বাকী বলেন, নিহত সেনাবাহিনীর সদস্য শামীম আক্তার মোটরসাইকেল যোগে বগুড়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামকস্থানে পৌঁছালে রাস্তার পাশে গর্তের মধ্যে পরে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
পরে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহটি সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
Posted ০৫:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]