সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে : ইনু

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

১৪দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রতিপক্ষ জোট থাকুন আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে।

ওবায়দুল কাদের কি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেয়ার আগে সাংবাদিকদের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি জামায়াত এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে রাজনীতি এখনও নিরাপদ নয়। সেই কারনে এখনও জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি।
ইনু জানান, তিনি জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।

এর আগে হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকার ভেড়ামারা উপজেলায় সহকারি রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহি অফিসার আকাশ কুমার কুন্ডুর কাছেও মনোনয়নপত্র জমা দেন। এসময় দুই উপজেলাতেই স্থানীয় জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]