রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

বুধবার, ০১ মার্চ ২০২৩   প্রিন্ট  

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা অপরিহার্য     …….লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। শিক্ষকদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে পড়াশোনার সুযোগ-সুবিধা ও পরিধি বাড়াতে হবে। জনগণকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্র্জনের পাশাপাশি সমাজের সর্বস্তরে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, দেশের সর্বস্তরে তথ্য-প্রযুক্তি বিষয়ক জ্ঞান ও শিক্ষা প্রসারিত ও বিকশিত করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এই বিষয়ে এগিয়ে আসার জন্যে তিনি আহ্বান জানান।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে ১মার্চ সকালে ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট সেমিনার হলে আয়োজিত ‘স্মার্ট শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের চেয়ারম্যান এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ব্যারিস্টার এম আমির উল ইসলাম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম শমসের আলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগম।

Facebook Comments Box

Posted ১০:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]