বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০/৬/২০২৬ ইং তারিখ রোজ বুধবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার)এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। মে/২০২৬ মাসে উত্তর কাজের স্বীকৃতিস্বরূপ সর্বমোট ১৮ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মহোদয়। এছাড়াও কল্যাণ সভায় সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত ০১ জন সশস্ত্র পুলিশ পরিদর্শককে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করেন। সিরাজগঞ্জ জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে পুলিশ সুপার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। পুলিশ সুপার মহোদয় পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।

কল্যাণ সভা সঞ্চালনা করেন আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ। কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)গণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]