সিরাজগঞ্জ প্রতিনিধি , টি,এম,এ হাসান :
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যাবু থেকে মাহিম নামের (২৩) দিনের শিশু চুরি হয়েছে। চুরি হওয়ার ঘটনায় শিশু ওয়ার্ডে এখন চোর আতংক বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।
শিশু ফাহিমের মা শারমিন জানান, ঠাণ্ডাজনিত কারণে ৬ দিন আগে হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোবার জন্য বাহিরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজা খুজি করার পরেও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, শিশু ওয়ার্ডের ডাক্টর নার্সদের অবহেলার কারণে আমার ছেলেটা হারিয়ে গেল।সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে পুলিশকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
Posted ০৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]