সাতক্ষীরা প্রতিনিধি:
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট
কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।
র্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র্যাব সদস্যরা। অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা।
আটককৃত ইয়াবার দাম প্রায় এক কোটি টাকা। এবিষয়ে শুক্রবার দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসামীদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা নাজমুল হাসান।
Posted ০৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]