সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনার

সোমবার, ১২ মে ২০২৫   প্রিন্ট  

সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ২০২৫ সালের এপ্রিল মাসে উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। রোজ সোমবার ১২ মে ২০২৫ ইং তারিখ বেলা ১২.০০ টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৩১টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নিজ হাতে হস্তান্তর করেন।

এছাড়াও, আরও ৪৩টি মোবাইল ফোন আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধার করে ইতোমধ্যে মালিকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, এসব ফোন শুধু রাজশাহী মহানগরী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়েছিলো। সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি)’র ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি-নির্ভর কার্যক্রম নাগরিকদের হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা পুলিশের জনসেবামূলক মনোভাবের প্রতিফলন,এমনকি কয়েক বছর আগের হারানো ফোনও উদ্ধার করা হয়েছে। এটি আরএমপির একটি উল্লেখযোগ্য সাফল্য। হারানো মোবাইল ফিরে পাওয়া নাগরিকদের সামাজিক মাধ্যমে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার আহ্বান জানান, আরএমপি পুলিশ কমিশনার এবং বলেন,যাতে অন্যরাও সচেতন হন এবং অপরাধীরা সতর্ক বার্তা পায়।

মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই জনবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, পুলিশের এই উদ্যোগে শুধু তাদের হারানো সম্পদই ফিরে পেয়েছেন তা নয় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। তারা আশা করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা অব্যাহত থাকবে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ ‪+৮৮০১৩২০-০৬১৯৯৯‬ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]