আরফান আলী, শ্রীবরদী (শেরপুর):
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া নামক এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। ২রা ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের ষাটকাকড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।
আহত শিশুটির নাম আবু হানিফ (৯)। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Posted ১০:২৭ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]