মোঃ সাকিব খান
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ প্রিন্ট
মাগুরার শ্রীপুরে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউণ্ড গুলিসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোকা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যাক্তির নাম মোলাম মণ্ডল (৩০)। সে পার্শ্ববর্তী রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার জামালপুর গ্রামের মফজেল মণ্ডলের ছেলে। পুলিশ বলছে সে একটি ডাকাতি মামলার আসামী।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মোলাম মন্ডলকে জোকা গ্রামের কালভার্ট মোড় থেকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার সুন্দরপুর গ্রামের সাকেন মোল্যার বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা একটি এক নালা কাটা বন্ধুক এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ অভিযোগে অস্ত্র আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরোও চারটি মামলা রয়েছে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]