সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের যথাযথ সম্মান দেয়া আমাদের কর্তব্য: আসাদ

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

শিক্ষকদের যথাযথ সম্মান দেয়া আমাদের কর্তব্য: আসাদ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, একটি শিশু কিভাবে বেড়ে উঠবে, একটি সমাজ ভবিষ্যতে কোন পথে পরিচালিত হবে তার অনেকটাই নির্ভর করে শিক্ষকদের উপর। আজকে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের প্রত্যেকেরই বেড়ে ওঠার পেছনে রয়েছে শিক্ষকদের অবদান। তাই শিক্ষকদের যথাযথ সম্মান দেয়া আমাদের কর্তব্য। যে জাতি শিক্ষকদের উপযুক্ত সম্মান দিতে পারে না সেই জাতির উন্নতি কোনভাবেই সম্ভব নয়।

শনিবার (২ ডিসেম্বর) সকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে আসাদুজ্জামান আসাদ এসব কথা বলেন। নগরীর সিটি হাট এলাকায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষকদের উদ্দেশ্যে আসাদ বলেন, আপনারা একটি সুন্দর সমাজ গড়ে তোলার কারিগর। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা সবথেকে গুরু দায়িত্ব পালন করতে পারেন। এই সমাজের যেমন দায়িত্ব আপনাদের যথাযথ শ্রদ্ধা জানানো, তেমনি আপনাদের ভূমিকা দরকার একটি সুন্দর বাংলাদেশ গঠনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনাদের যথাযথ অবস্থান আমরা প্রত্যাশা করি। মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোহা. কামারুজ্জামানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]