বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ তিন চোর আটক

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ তিন চোর আটক

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে এই চোরদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ৯ কেজির অধিক তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা।

এই নিয়ে গত ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লক্ষ ৬ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৩৮ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করল আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন, খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকার মো: আবু সোলেমান আকোনের ছেলে মো: মামুন আকোন (২৩), মো: নাঈম শেখের ছেলে মো: বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে মো: ইমরান শেখ (২১)। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Posted ০৯:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]