বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিখোঁজ দুই সহোদরকে উদ্ধর করতে সক্ষম হয়েছে

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিখোঁজ দুই সহোদরকে উদ্ধর করতে সক্ষম হয়েছে

আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে এবং কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলীর সার্বিক দিকনির্দেশনায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নিখোঁজ হওয়া দুই সহোদরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তথ্যসূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের দুই ছেলে তাসনিম তামজিব (১৩) এবং নোমান তাহমিদ (১৮) নিখোঁজ হওয়ার ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) রুজু হয়। যার মধ্যে জিডি নং- ৩৬৫-এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিঃ) মোঃ আবু শাহাদাত এবং জিডি নং- ৩৫৬-এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই মোঃ মসলেম উদ্দিন।

তথ্যসূত্রে আরো জানা যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গাকে দ্রুত দুই  সহোদরকে উদ্ধারের নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় এবং  অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলীর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তাগণ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন ২০২৬ তারিখ রাত অনুমান ১০ টার দিকে উভয় ভিকটিমকে হড়গ্রাম চারখুটির মোড় এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয। পরবর্তীতে উদ্ধারকৃত দুই সহোদরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]