মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব,ফারজানা ইসলাম এর দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস,)এবং ওসি ডিবির সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামতপুর মন্ডলপাড়া গ্রাম হতে গতকাল ২০ জানুয়ারি রাত আনুমানিক ০৯:৪০ টায় একজন মাদক কারবারিকে ৪৫ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ জিল্লুর রহমান পিটার (৩৪), সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের পুত্র।
তথ্যসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ২০ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত ০৯:২০ টায় চারঘাট থানাধীন হল মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করাকালীন তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মেরামতপুর মন্ডলপাড়া গ্রামস্থ ভিপি নৈয়ব স্মৃতি সড়ক মোড়ের পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ সঙ্গীও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৪০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করেন।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
Posted ০৬:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]