বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে মেয়র লিটন ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে মেয়র লিটন ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও মঞ্চ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]