বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পবায় সংস্থাটির জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইনশৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন।

জেলার প্রায় ৩৩০ জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ২৫টি বাইসাইকেল, ৩টি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও মগ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১১:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]