শরীফ স্টাফ রির্পোটারঃ
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে ঠ্যাক সাব্বির’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ আনুমানিক দুপুর ১২:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও রিভলবারসহ ০১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাব্বির হোসেন ওরফে ঠ্যাক সাব্বির (৩৩) পিতা- মোঃ ইসহাক মিয়া, সাং- ৩৫/২ উত্তর গোলাপবাগ, থানা- যাত্রাবাড়ী, বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি রিভলবার, ০২টি ম্যাগাজিন ও নগদ- ২১,৯১০/- টাকা উদ্ধার করা হয়।
Posted ০৭:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]