মোঃ ওমর ফারুক :
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ড আদর্শ বাগ এলাকায় অবস্থিত ২০১৭ সাল হতে যার পথ চলা,সেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিউ হ্যাভেন আইডিয়াল স্কুলে আজ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব,আল আমিন খান, স্কুলটি পাঠদান চলছে বাংলা ভার্সন/ইংলিশ ভার্সন, নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়নরত আছে। স্কুলের বৈশিষ্ট্য হলো নিরিবিলি পরিবেশে উন্নত শিক্ষার ব্যবস্থা গ্রহণ, ছাত্র-ছাত্রীদের আনন্দের সাথে পাঠদান করছে এক ঝাঁক তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, ক্লাসে পড়ো ক্লাসে সম্পন্ন করা হয়। বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা দ্বারা প্রত্যেকটা ক্লাসের ক্লাস নেওয়া হচ্ছে। কোন ছাত্র ছাত্রীকে বাসায় আলাদা প্রাইভেট পড়তে হয় না এই স্কুলে ছাত্র ছাত্রীদের। প্রত্যেক ক্লাসে লেকচার সিট ও সলিউশন সিট প্রদান করা হয়। ইংরেজি ভাষা মাধ্যমে ইংরেজিতে কথোপকথন ক্লাস করানো হয় শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদের হাতের লেখার উপর বিশেষ যত্নবান হয় স্কুল কর্তৃপক্ষ। ধর্মীয় আরবি শিক্ষা প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে, পুরো স্কুলটাই সিসি ক্যামেরা মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিউ হেভেন আইডিয়াল স্কুলটি সরকার অনুমোদিত স্কুল কোড নং-৩১০১২১৫২৫। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক সাংস্কৃতিক ক্লাস করানো হয়। এ প্রতিষ্ঠানটি খুব স্বল্প খরচ সহজ সিলেবাসে প্লে গ্রুপ নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি চলছে।
Posted ০৯:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]