অনলাইন ডেস্ক
সোমবার, ০৮ আগস্ট ২০২২ প্রিন্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আজ সোমবার (৮ আগস্ট) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা, ১০ কেজি ৫৭৩ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের হয়েছে।
Posted ১২:১০ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]