সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটির জুড়াছড়ি বগাখালী সীমান্ত থেকে আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   প্রিন্ট  

রাঙামাটির জুড়াছড়ি বগাখালী সীমান্ত থেকে আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]