শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যাত্রাবাড়ীতে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন

স্টাফ রিপোর্টার   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট

যাত্রাবাড়ীতে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ২১ শে জুন বুধবার সকালে ঢাকা মেট্রো-ব- ১৩-২৫৭৪ নগর পরিবাহন এর বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

যানা গেছে নিহতের নাম মোঃ আলাউদ্দিন মোল্লা (৫০) বরিশাল জেলার বাসিন্দা কালাই মোল্লার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন এবং যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকতেন।সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ প্রান্তের ভাঙ্গা প্রেস এলাকার মৃধা বাড়ি বাস স্টান্ড এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, নগর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে আলাউদ্দিন গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি আটক করলেও বেপরোয়া চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং(৮৫) মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে মোঃ হাসান, তিনি বলেন তার পরিবারে একমাত্র উপার্জন ব্যাক্তি হিসাবে ছিলেন তার পিতা আলাউদ্দিন মোল্লা এখন তাদের পরিবার চালানোর কোন পথ নাই তাই তারা ঢাকা মহানগর পরিবাহন এর কর্তিপক্ষের কাছে যোগাযোগ করেছেন, কিন্তুু তাতেও কোন সুরাহা হয়নি এখন পরিবারটি মাননীয় প্রধান মন্রী দেশ রত্ন শেখ হাসিনার কাছে বিচার চেয়েছেন। সরকারের কাছে তাদের আকুল আবেদন বাসের চালক এবং মালিকের সুষ্ঠ তদন্ত করে সর্বচ্চো শাস্তি দেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং তাদের পরিবার চলার মতো একটি ব্যাবস্থা করে দেন।

Facebook Comments Box

Posted ৯:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins