রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ গফরগাঁও গণটিকার দ্বিতীয় ডোজ চলবে দুই দিন

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট  

ময়মনসিংহ গফরগাঁও গণটিকার দ্বিতীয় ডোজ চলবে দুই দিন

ময়মনসিংহ গফরগাঁও গণটিকার দ্বিতীয় ডোজ চলবে দুই দিন

ময়মনসিংহ গফরগাঁও ইউনিয়ন পযার্য়ে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দুই দিনে দেওয়া হবে।
আজ  মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) প্রথম দিন পৌর কাযার্লয় ও ১০টি ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে দ্বিতীয় ডোজ টিকাদান চলবে। তবে মশাখালী, রাওনা, যশরা, লংগাইর ও পাইথল ইউনিয়ন পরিষদে পরদিন বুধবার (৮ সেপ্টেম্বর) একই সময়ে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন উল্লিখিত কেন্দ্রগুলোতে শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারি উদ্যোগে মহামারী করোনা নিয়ন্ত্রণে  উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ ও পৌর কাযার্লয়ে গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে  শ্রমজীবি মানুষকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। পরে সরকার গণ টিকাদান কর্মসূচি স্থগিত করেন। কিন্তু যারা  প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ,তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে সরকার সমপরিমান সিনো ফামার্র টিকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে রেজিষ্ট্রেশন করে যে টিকাদান কর্মসূচি চলছে তা আগের মতই চলমান থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাইনউদ্দিন খান বলেন, উপজেলার মশাখালী, রাওনা, যশরা, লংগাইর ও পাইথল ইউনিয়ন পরিষদে আজ মঙ্গলবার শিশুদের টিকাদান কর্মসূচি থাকায় পরদিন বুধবার একই সময়ে টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]